এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়- পৌর কাউন্সিলর প্রার্থী মোঃ নুরুজ্জামান
মোঃ এনামুল হক :-
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ নুরুজ্জামান জয় ।
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া সাবেক ছাত্র দলের নেতা (ইসলামপুর উপজেলা বিএনপির) মো. নুরুজ্জামান জয় বলেন, জনগণের মূল্যবান সমর্থন ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান শক্তি। তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “সবার দোয়া ও ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের জনগণের সমর্থনে এগিয়ে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার চলার পথের শক্তি।
১৫ অক্টোবর( বৃহস্পতিবার) রাত ১১ টার সময় ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ কাঁসারি পাড়া এলাকার অসহায় হিন্দু সম্প্রদায়ের ৫০টি পরিবারের মধ্যে বস্তু বিতরণ করেন ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এ উদ্যোগ গ্রহণ করেন।
মাননীয় সংসদ সদস্য আলহা সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় তাদের মাঝে কিছু বস্ত্র উপহার দেন।
বস্তু বিতরণের সময় উপস্থিত ছিলেন,প্রবীর কর্মকার.নীলকমল কর্মকার.কনক কর্মকার কৃষ্ণ কর্মকার সহ আরো অনেকে।
পাশাপাশি ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন,ইসলামপুর পৌরসভার ১ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী,মোঃ নুরুজ্জামান জয়।