এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়: কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
মোঃ এনামুল হক :-
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ মাহমুদুল হাসান।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, "জনগণের মূল্যবান সমর্থন ও সহযোগিতাই আমার পথচলার প্রধান শক্তি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এলাকার মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই।"
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) রাত ৮টায় ইসলামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন তাঁর নিজ কার্যালয়ে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ,ই, সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় ৪ নং ওয়ার্ডের অসহায়, প্রবীণ নারী ও হরিজন সম্প্রদায়ের মাঝে শারদীয় উৎসব উপলক্ষে উপহার হিসেবে এসব বস্ত্র তুলে দেন তিনি।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, সালাম, চটকু, মিন্টু, হেলাল, সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাহমুদুল হাসান আসন্ন নির্বাচনে ৪ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।