ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

মোঃ এনামুল হক :-

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে মেসার্স জেকি ব্রিকস-০২ কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস) কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ইসলামপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬