ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে বেশি দামে সার বিক্রি দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা।

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুরে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান সূত্রে জানা যায়, বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এবং মেসার্স আমজাদ ট্রেডার্স-এর বিক্রয় কেন্দ্র ও গুদামে পরিদর্শনে যায় প্রশাসন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সাথে রশিদের অমিল, রশিদ ছাড়া সার বিক্রি এবং মজুত তথ্যে অসামঞ্জস্যতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কৃষকদের সাথে অসদাচরণের অভিযোগের সত্যতাও মেলে। এসব অপরাধে সংশ্লিষ্ট ডিলারদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজারে অনিয়ম, মজুতদারি ও কালোবাজারি বন্ধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

ইসলামপুরে বেশি দামে সার বিক্রি দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা।

প্রকাশের সময়: ০৮:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬