ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক পদ স্থগিত

মোঃ এনামুল হক :
জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (রফিক) ও সাধারণ সম্পাদক রফিকুল মন্ডল কে শাখার দলীয় সাংগঠনিক পদের কার্যক্রম স্থগিত করেছেন।

বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসলামপুর উপজেলার দপ্তর সম্পাদক সহ সভাপতি( পদ মর্যাদায়) মো. ফিরুজ আহাম্মেদের স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলবান্ধা ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক) ও সাধারণ সম্পাদক রফিক মন্ডল কে দলে সাংগঠনিক কাজের পদ স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে সহ সভাপতি ও সহ সাধারন সম্পাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম গতিশীল রাখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক পদ স্থগিত

প্রকাশের সময়: ০১:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬