ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৪:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 16

ধানের খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুরে তীব্র গরমের মধ্যে জমিতে ধানের খড় শুকাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার (৭জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন (৭০) ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরে বাড়ির পাশের জমিতে ধান খড় শুকাতে গিয়েছিল আবুল হোসেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে । ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী মাকসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার ইসলামপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা নদী পারের মানুষ

ধানের খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রকাশের সময়: ০৪:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬