
ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ বাবুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সৈয়দ এনামুর রকিব :
জামালপুরের ইসলামপুরে উন্নয়নের রূপকার, জননেতা আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু এমপি মহোদয়ের সুস্থতা কামনায় সাবেক ছাত্রনেতা ও যুব নেতাদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমউদ্দৌলা পালোয়ান, জয়নাল আবেদীন সরকার, শহিদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা মোঃ আলীনূর।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শামীম আহমেদ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু এমপি’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
নিউজ ডেস্ক 











