ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দেড় বছর পর ইসলামপুর পৌর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৩:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 21

অবশেষে দেড় বছর পর ইসলামপুর পৌর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সৈয়দ এনামুর রকিব :

দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর পর অবশেষে ইসলামপুর পৌর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) ইসলামপুর পৌরসভার প্রশাসক পৌর কবরস্থান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি কবরস্থানের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত আগাছা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কারসহ কবরস্থানের পরিবেশ পরিচ্ছন্ন ও বসবাস উপযোগী রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় সেখানে আগাছা ও ঝোপঝাড়ে ভরে যায়। এতে কবর জিয়ারত করতে আসা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কবরস্থানের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

অবশেষে দেড় বছর পর ইসলামপুর পৌর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশের সময়: ০৩:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬