ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে পারিবারিক বিরোধের জেরে অগ্নিকাণ্ড —দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 49

জামালপুরে পারিবারিক বিরোধের জেরে অগ্নিকাণ্ড —দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ এনামুল হক :-

জামালপুরের মেলান্দহ কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিনিতুলা পূর্বপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত ভোররাতে সেহেরির পরপরই এই ঘটনা ঘটে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত আকলিমা বেগমের স্বামী মেতালেব মিয়া অভিযোগ করেন, প্রতিবেশী নাজির হোসেনসহ তার স্বজনদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছিল। তিনি জানান, গত ১৫ তারিখে অভিযুক্তরা তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

মেতালেব মিয়ার ভাষ্য, “শেষ রাতে কে বা কারা আমাদের ঘরে আগুন দেয়। এতে আমাদের সবকিছু পুড়ে গেছে। প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল মান্না বলেন, “আমাদের ঘরে যা কিছু ছিল, সব শেষ হয়ে গেছে।”

মোছা. জোসনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মানুষ শত্রুতা করতে পারে, কিন্তু এমন অমানবিক কাজ কেউ করতে পারে না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে অভিযুক্ত নাজির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা নিজেরাই ঘরে আগুন দিয়েছে এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

জামালপুরে পারিবারিক বিরোধের জেরে অগ্নিকাণ্ড —দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের সময়: ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬