
ইসলামপুরে ঐতিহ্যবাহী ঈদ পুনর্মিলন আনন্দ মেলা শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঈদ পুনর্মিলন আনন্দ মেলা। উপজেলার অডিটোয়াম মিনি পার্ক মাঠে বসা এ মেলা ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
আয়োজক সূত্রে জানা যায়,সামাজিক ভাবে মাদক মুক্ত ইভটিজিং প্রতিরোধ করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা ঈদের দিন থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে। মেলাকে ঘিরে শত শত দোকান ও স্টল বসেছে। এতে কৃষিপণ্য, মাটির তৈরি সামগ্রী, মৃৎশিল্প, টেপা পুতুল, বাঁশ-বেতের জিনিসপত্র, লোহার তৈরি সরঞ্জাম, কাঠের সামগ্রী, বীজ, খেলনা ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে।
মেলায় শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, পুতুলনাচ, যাদু প্রদর্শনী এবং মৃত্যুকূপে মোটরসাইকেল চালনার মতো আকর্ষণীয় আয়োজন। এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টান্ন—জিলাপি, গজা, বাতাসা, মুড়কি, মোয়া ও বুন্দিয়ার দোকানগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, ইসলামপুরে ঈদ উপলক্ষে এমন মেলা দেখে তারা মন মুগ্ধ , যা এলাকার একটি বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোরের উপস্থিতিতে মুখর থাকছে মেলা প্রাঙ্গণ।
স্হানীয়দের বক্তব্য দিব এখানে
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৭শ শতকে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সময় ইসলামপুর বাজারসংলগ্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি পূজা উপলক্ষে মেলা বসত। পরে স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ঈদ মেলার প্রচলন হয়, যা আজও বহমান।
মেলা কমিটির সদস্য হাসান মাহামুদুল জানান, ‘এই মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করা হচ্ছে।’
হাসান মাহামুদুলের বক্তব্য দিবে এখানে।
যুবসমাজের উদ্যোগে হাসান মাহমুদুলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি উদ্ভোধন করেন,জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সুলতান মাহমুদ বাবু।
নিউজ ডেস্ক 

















