ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজিরা দিতে এসে জেলহাজতে উপজেলা আ.লীগ সাংগাঠনিক সম্পাদক ও যুব লীগের ১০ নেতাকর্মী

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৩:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 75

হাজিরা দিতে এসে জেলহাজতে উপজেলা আ.লীগ সাংগাঠনিক সম্পাদক ও যুব লীগের ১০ নেতাকর্মী

মোঃ এনামুল হক :-

জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় স্বেচ্ছায় হাজিরা দিতে এসে কারাগারে যেতে হলো উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদকসহ যুব লীগের সভাপতি সাথে ১০ নেতাকর্মীকে।

তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক,খলিলুর রহমান খলিল , যুব লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন , গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি  আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির, ও বাশেদ আলী।

রবিবার (২৯মার্চ ) দুপুর ১২টায় জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর ২০২৪ সালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় এ তিনজন ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মী রয়েছেন। এছাড়াও মামলায় ২০০/২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। রবিবার ১০জন আসামি জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামন্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

ইসলামপুরে জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা কৃষকের

হাজিরা দিতে এসে জেলহাজতে উপজেলা আ.লীগ সাংগাঠনিক সম্পাদক ও যুব লীগের ১০ নেতাকর্মী

প্রকাশের সময়: ০৩:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬