ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর পুলিশ সুপার কর্তৃক মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন

রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর এবং জনাব খন্দকার শাকের আহমেদ, অফিসার ইনচার্জ, মাদারগঞ্জ মডেল থানা তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় মাদারগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ সুপার মহোদয় মাদারগঞ্জ মডেল থানায় পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

জামালপুর পুলিশ সুপার কর্তৃক মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন

প্রকাশের সময়: ০২:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫