ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৩:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • 20

ইসলামপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার ( ১৬মে ) দুপুর ২টা ৫২ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থী নেই সব কক্ষে তালা ঝুলছে। অথচ নিয়ম অনুযায়ী ওই সময়েও পাঠদান চলমান থাকার কথা।
এদিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও অফিস কক্ষে কাউকে পাওয়া যায়নি।

বিদ্যালয়ের সামনে রাস্তায় কথা হয় স্থানীয় বাসিন্দা সাব্বির ও রহিমদ্দীনের উদসঙ্গে। তারা বলেন, স্কুল তো বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু প্রায়ই ২টা ৩০মিনিট কিংবা সাড়ে ৩টার মধ্যেই ছুটি হয়ে যায়। অনেক সময় ২টার দিকেও ছুটি দিয়ে দেওয়া হয়। শিক্ষকরা বেশ আরামেই চাকরি করছেন।
একই অভিযোগ করেন অটোচালক সন্জু মিয়া। তিনি বলেন, এই স্কুলে প্রায়ই আগেভাগেই ছুটি হয়ে যায়। এ নিয়ে কিছু বলতে গেলে শিক্ষকদের সঙ্গে তর্ক-বিতর্কও হয়।
বিদ্যালয়ের আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা হলে তারা জানায়, প্রায়ই নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, আজ স্কুলের চারুকলায় পরিক্ষা ছিলো আমি সেখানে ছিলাম।অন্য শিক্ষক কে বলে গিয়েছিলাম যথা সময়ে যেনো স্কুল ছুটি হয়। কেনো যে তারা সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে চলে যায় আমার বোধগম্য নয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

ইসলামপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

প্রকাশের সময়: ০৩:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬