ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় গোস্ত আটকে এক শিশুর মৃত্যু

  • গলায় গোস্ত আটকে এক শিশুর মৃত্যু

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুর উপজেলায় গরুর গোস্ত খাওয়ার সময় গলায় আটকে মো.ইয়াসিন মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই দূর্ঘটনাটা ঘটে।

নিহত শিশু ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছেন, দুপুরের দিকে কোরবানির গোস্ত দিয়ে ভাত খাওয়ার সময় ইয়াসিনের গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও গোস্ত বের না হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের বলেছেন, গলায় মাংস আটকে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে সে হাসপাতালে আসার আগেই মারা গেছে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

গলায় গোস্ত আটকে এক শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬