ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৬:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 2

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়  বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। শনিবার (১৩ জুন) রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (সুইপার পট্টি) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মন্ডলাদাম গ্রামের সুবাস দাসের স্ত্রী চন্দনা দাস (৪০) এবং রাজেন দাসের মেয়ে ও সামুয়েল দাসের স্ত্রী সাধনা রানী দাস (২০)। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল মন্ডলাদাম গ্রামের বাসিন্দা চন্দনা দাসের বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে।

এসময় চন্দনা দাস ও সাধনা রানী দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১ গ্রাম ওজনের ১০ পিস হালকা গোলাপী রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩,০০০ (তিন হাজার) টাকা। ​এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৫/৪৩, তারিখ ১৩/০৬/২০২৬ খ্রিঃ। ​

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা নদী পারের মানুষ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬