ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর -২ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

মোঃ এনামুল হক
ইসলামপুর প্রতিনিধি

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামালপুর -২ (ইসলামপুর ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করেছেন উপজেলা বিএনপির আলহাজ্ব সুলতান মাহমুদ(বাবু) ।

বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি (টিকেট) হস্তান্তর করা হয়।

দলের এই সিদ্ধান্তে জামালপুর -২(ইসলামপুর ) নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী এলাকায় তার সমর্থকরা মিষ্টি বিতরণ করছেন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সুলতান মাহমুদ বাবু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারে রাজপথে থাকার অঙ্গীকার করেন।

তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

জামালপুর -২ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

প্রকাশের সময়: ০১:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫