ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৪:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 76

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ এনামুল হক

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেফতার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাভোগ ও পরে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি।
তবে লন্ডনে নির্বাসিত থাকলেও ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার ছেলে তারেক রহমান। ২০০৬ সাল থেকে ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে ছিল বিএনপি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্বপান তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু এমপি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের রাজনীতিতে দলটির বর্তমান ভূমিকা তুলে ধরেন।

এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, উপজালা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন লোমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সহ সভাপতি মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক হাসান মাহমুদুল হাসমত সহ আরও অনেকে।

এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহনের মধ্যে দিয়ে থানা মোড় এসে শেষ হয়।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৪:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬