ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ এসআই হিসাবে স্বীকৃতি পেলেন জুনায়েদ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৭:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 17

শ্রেষ্ঠ এসআই হিসাবে স্বীকৃতি পেলেন জুনায়েদ

মোঃ এনামুল হক :

জননিরাপত্তা নিশ্চিতকরন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, এবং পেশাগত ক্ষেত্রে অন্যান্য অবদানে স্বীকৃতি স্বরপ শ্রেষ্ঠ এস,আই( নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন জামালপুর জেলা ইসলামপুর থানার এস আই জুনায়েদ হাসান রিয়াদ।সেপ্টেম্বর ২০২৬ ইং মাসের পারফরমেন্সের অগ্রগতির ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাম্মৎ ফারহানা ইয়াসমিন এ সম্মাননা স্মারক তুলে দেন তার হাতে।

এই আনন্দের বন্যা বইছে পরিবার জুড়ে ও তার গ্রাম অতিথপুরে।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী অতিথপুর অজপাড়া গাঁয়ে কৃতি সন্তান জানু মিয়ার সূযোগ্য সন্তান জুনায়েদ হাসান রিয়াদ। সন্তানের এই বড় অর্জনের খবর তার জন্মভূমি নিজের গ্রামে পৌছায় তখন থেকেই তার পরিবার আত্মীয় স্বজনরা ও পাড়া-মহল্লার মধ্যে আনন্দের জোয়ার বয়ছে। ছেলের এমন সাফল্যে অনুপ্রাণিত গর্বিত বাবা, মা ও পরিবারের সদস্যরা,মহান আল্লাহর দরবারে লাখোলাখো শুকরিয়া আদায় করে।
এলাকার বাসিন্দা আরিফুর, মনির হোসেন বলেন, জুনায়েদের এই অর্জন শুধু তার নিজের বা পরিবারের না পুরো বারহাট্রা উপজেলা নেত্রকোনা জেলার জন্য এক বিরাট গৌরবের।

এই গৌরব অর্জন সম্পর্কে এসআই জুনায়েদ হাসান রিয়াদ অনুভূতি প্রকাশ করে বলেন, জামালপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে স্বীকৃতি অর্জন আমার পেশাগত জীবনের এক গৌরবময় ও চিরস্মরণীয় অধ্যায়। এই সম্মাননা আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা সততা পেশাগত ও আন্তরিকতার সঙ্গে পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো বলেন এই অর্জনের জন্য আল্লাহতালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি স্বীকৃতি প্রদান সংশ্লিষ্ট উদ্ধতন কর্তৃপক্ষের প্রতি জানাই আন্তরিকতা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। যাদের দিকনির্দেশনাঅনুপ্রেরণায় ও সহযোগিতায় আমার পেশাগত পথ চলাকে উদ্বুদ্ধ করেছে তাদের সবার প্রতি আমার প্রাণ প্রিয় সকল সহকর্মীদের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা। বিশেষ করে বাবা-মা এবং গ্রামের প্রতিটি মানুষের ভালবাসা ও শুভকামনা ভবিষ্যতের আমার পথচলা বড় শক্তি। আমি বিশ্বাস করি এ সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং জনসেবার মান উন্নয়ন , আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি অঙ্গিকারাবদ্ধ হিসেবে যোগ করেন।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

জামালপুরের মেলান্দহে আসছেন ড. মিজানুর রহমান আজহারী 

শ্রেষ্ঠ এসআই হিসাবে স্বীকৃতি পেলেন জুনায়েদ

প্রকাশের সময়: ০৭:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬