ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃজেলার অটোরিকশা চোর চক্রের দুই সদস্য আটক

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১০:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 35

আন্তঃজেলার অটোরিকশা চোর চক্রের দুই সদস্য আটক

মোঃ এনামুল হক :
জামালপুরের ইসলামপুরে আন্তঃজেলা অটো রিক্সা চোর চক্রের ২সদস্যকে ১৯শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার দিকে ঝগড়ার চর বাজার থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০সেপ্টেম্বর ) বিকেলে গ্রেপ্তারকৃত চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান ।

গত ৬/৯/২০২৬ইং তারিখে বাদী আলমগীর হোসেনের অভিযোগের ভিত্তিতে, ইসলামপুর থানার চৌকস উপ পুলিশ পরিদর্শক এস,আই,জুনায়েদ হাসানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ১) ইউনুস(২২), পিতা- আমজাদ আলী,২) নূরুজ্জামান(২৪), পিতা- শরাফত আলী, উভয় সাং- কাউনেরচর, থানা- শ্রবর্দী, জেলা- শেরপুর। তার আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

পুলিশ জানায়,শ্রীবরদী ইসলামপুর থানার মধ্যবর্তী এলাকা ঝগড়াচর বাজার এলাকা তারা ঘোরাফেরা করিতেছিল। তা দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে থানায় নিয়ে আসে ।

উপজেলার পাথর্শী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আলমগীর হোসেনের অটোরিকশা মালিক চিহ্নিত হওয়ায় তাকে বাদী করে দুই চোরসহ ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি চুরির মামলা দায়ের করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃত চোররা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অটোরিকশা চুরির বিষয়ে রাত্রিকালীন টহলরত পুলিশরা সতর্ক আছেন বলে জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

আন্তঃজেলার অটোরিকশা চোর চক্রের দুই সদস্য আটক

প্রকাশের সময়: ১০:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬