
ইসলামপুরে কৃষকের মাঝে ভোজ্যতেল মাড়াই যন্ত্র হস্তান্তর, মাছের পোনা অবমুক্ত
মোঃ এনামুল হক :
জামালপুরের ইসলামপুরে কৃষকদের মধ্যে ভোজ্যতেল তৈরির মাড়াই যন্ত্র হস্তান্তর এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুইজন কৃষকের হাতে ভোজ্যতেল তৈরির দুটি মাড়াই যন্ত্র তুলে দেওয়া হয়। একই সময়ে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
কৃষকদের উৎপাদিত তেলবীজ থেকে সহজে ভোজ্যতেল তৈরির সুযোগ করে দেওয়া এবং স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
পরে উপজেলা মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা সাফিজ বিনতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবি নেওয়াজ খান লোহানী বিপুল, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 














