ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে দালাল বাড়ি মোড় বাজারে আগুনে পুড়লো ৫ দোকান

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 20

ইসলামপুরে দালাল বাড়ি মোড় বাজারে আগুনে পুড়লো ৫ দোকান

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুরে জারুলতলা থেকে ইসলামপুর উপজেলা রোড দালালবাড়ি মোড়বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে ওষুধের দোকানসহ ৫টি দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

মঙ্গলবার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পার্থশী ইউনিয়ন পূর্ব গামারিয়া এলাকায় দালাল বাড়ি মোড় বাজারে রাজ মেডিকেল ওষুধের দোকান আগুনের সূত্রপাত ঘটে বলে জানান পাহারাদার মোঃ আন্জু মিয়া। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব বলেন, ‘আমার দোকানে ১ থেকে ২ লাখ টাকার ওষুধ ও মোবাইল লোডের জন্য মোবাইলে প্রায় ৫লক্ষ টাকা ছিল। আগুন আমার সব শেষ করে দিলো।’
আরেক মনোহারি ব্যবসায়ী ছালাম জানান, তার দোকানেও ৩-৪ লাখ টাকার মনোহারি মালামাল ছিল।

মনোহারি দোকান মালিক,জাহাঙ্গীর বলেন , রাত দশটার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই,খাওয়া খেয়ে বিছানায় যাই।একপর্যায়ে ঘুমিয়ে পরি হঠাৎ রাত আনুমানিক ১২/১দিকে হৈচৈ শুনতে পাই। ঘর থেকে বাহিরে চলে এলে দেখা যায় মোড়ে আগুনের ধোঁয়া উঠতে।

এদিকে বাজার পাহারাদার আন্জু জানান, প্রতিদিনের মতো রাত বারোটা দিকে কর্মস্থলে চলে আসি।বেশ কিছু সময় এদিক সেদিক ঘুরে দেখি, এক পর্যায়ে রাত ১টার সময় রাজিবের ওষুধের দোকান থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। চিল্লা চিল্লি করে লোকজন ডেকে আনতে একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আগুনের ঘটনা কই থেকে সূত্রপাত ঘটেছে। তবে ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব জানা যায়নি।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

ইসলামপুরে দালাল বাড়ি মোড় বাজারে আগুনে পুড়লো ৫ দোকান

প্রকাশের সময়: ০২:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬