ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১১:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 106

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ফিরোজ শাহ :
জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর (৫৫) মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই ) রাত আনুমানিক ৮টার দিকে জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার জানার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশের সময়: ১১:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬