ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগ‌ঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি ডিবি জালে

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৬:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 19

বকশীগ‌ঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি ডিবি জালে

ফিরোজ শাহ,জামালপুর

জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকাসহ মুরসালিন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি-২ পুলিশের একটি আভিযানিক দল বকশীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাখিমারা মোড় সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য ১২,৪০০ টাকা) এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৭০০ টাকাসহ মুরসালিনকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অ‌ফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান বলেন, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে নেই এসিল্যান্ড, ব্যাহত ভূমি সেবা

বকশীগ‌ঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি ডিবি জালে

প্রকাশের সময়: ০৬:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬