ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​চাল না পেয়ে খালি হাতে ফিরল হতদরিদ্ররা: ইসলামপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 135

জামালপুরের ইসলামপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ কার্ডধারীরা বিক্ষোভ করেছেন। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

উপজেলার পলবান্ধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হন ভিজিএফ কার্ডধারীরা। তাদের অভিযোগ, সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল তারা না পেয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সেই চাল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলে দাবি তাদের। চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেন বঞ্চিতরা।
তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল। তিনি বলেন, সঠিক নিয়ম মেনেই চাল বিতরণ করা হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ঈদের আগে এমন অভিযোগে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​চাল না পেয়ে খালি হাতে ফিরল হতদরিদ্ররা: ইসলামপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ

প্রকাশের সময়: ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬