ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক সহ হাফডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 38

বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক সহ হাফডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।
এ উপলক্ষে শুক্রবার (১০এপ্রিল ) বিকালে ৩টায় উপজেলা জামায়াত ইসলামির পৌর এলাকার মন্ডল পাড়া অফিসে যোগদানকৃতদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা, সামিউল হক ফারুকী , জামায়াত উপজেলা আমির রাশেদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মুসা সহ আরও অনেকে।
জামায়াতে সদ্য যোগদানকৃত ইসলামপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগদান করেছি। পৌরবিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু স্থানে বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি-হানাহানি ও বিচার-শালিস নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোন আন্তরিকতা। কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়।

নব্য যোগদানকারী নেত লাভলু বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রীয় ভূমিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালো লাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ-তাছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রামসহ যেকোনো অনুষ্ঠানে গেলে কোন মূল্যায়ন তো করা হয়ই না বরং সেখানে নাম ধরে ধরে সকলের সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার তাগাদায় এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী  বলেন, যে কেউ দল পরিবর্তন করার অধিকার রাখে তারা কোন কারনে বিএনপি থেকে জামায়াতে ইসলামী তে যোগদান করেছে সে বিষয় নিয়ে আমার বলার কিছু নেই।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক সহ হাফডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

প্রকাশের সময়: ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬