ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জলাবদ্ধতার প্রতিবাদে রেললাইন ও সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও এলাকাবাসী

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 22

জামালপুরে জলাবদ্ধতার প্রতিবাদে রেললাইন ও সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও এলাকাবাসী

আব্দুল্লাহ আল লোমান :
দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তির দাবিতে জামালপুর শহরে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের ফলে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন প্রায় ৪০ মিনিট ধরে আটকা পড়ে। একই সঙ্গে জামালপুর-মাদারগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তিনি স্থানীয় পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে রেল ও সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে শেখের ভিটা এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত ১০ থেকে ১২ দিন ধরে এ সমস্যার কারণে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জলাবদ্ধতার ফলে এলাকায় সাপের উপদ্রবও বেড়েছে, ইতোমধ্যে চারজন সাপে দংশনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা আরও জানান, বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধের পরপরই পৌরসভার পক্ষ থেকে ভেকু (খনন) মেশিন এনে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগে পড়তে না হয়।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে জলাবদ্ধতার প্রতিবাদে রেললাইন ও সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও এলাকাবাসী

প্রকাশের সময়: ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬