ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে হঠাৎ ফুয়েল সংকট: রাত ৯টার পর বন্ধ সব পেট্রোল পাম্প, কৃত্রিম সংকটের অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১১:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 51

জামালপুরে হঠাৎ ফুয়েল সংকট: রাত ৯টার পর বন্ধ সব পেট্রোল পাম্প, কৃত্রিম সংকটের অভিযোগ

জামালপুরে হঠাৎ করেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে জেলার সব পেট্রোল পাম্প একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার পর থেকে শহর ও আশপাশের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পাম্পগুলো বন্ধ থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা তেল নিতে না পেরে ভোগান্তিতে পড়েন।

এদিকে সাধারণ মানুষের অভিযোগ, সরকারিভাবে এখনো কোনো পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ানোর ঘোষণা না থাকলেও সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছেন।

অনেকেই দাবি করছেন, হঠাৎ করে সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা নয়। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে জনভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন জনসাধারণের।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

জামালপুরে হঠাৎ ফুয়েল সংকট: রাত ৯টার পর বন্ধ সব পেট্রোল পাম্প, কৃত্রিম সংকটের অভিযোগ

প্রকাশের সময়: ১১:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬