ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, চালক-হেলপারের পালিয়ে যাওয়ার অভিযোগ 

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 48

দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, চালক-হেলপারের পালিয়ে যাওয়ার অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর রহিমপুর হাইওয়ে সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রামের রৌমারির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর রহিমপুর হাইওয়ে সড়কে পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
বাসটিতে তখন প্রায় ২০ জন যাত্রী ছিলেন। হঠাৎ দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত কয়েকজন, চালক-হেলপারের পালিয়ে যাওয়ার অভিযোগ 

প্রকাশের সময়: ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬