ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগ উঠেছে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে 

  • দুর্নীতির অভিযোগ উঠেছে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

মোঃ এনামুল হক

জামালপুরের ইসলামপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে। উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের প্রতিটি খাতেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের সত্যতার খোঁজে উপজেলার বিভিন্ন এলাকার প্রদর্শনীতে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকদের জন্য বরাদ্দের সিংহ ভাগই চলে যাচ্ছে কৃষি কর্মকর্ত ফয়সাল আহম্মেদের পকেটে । বেশির ভাগ কৃষকই জানেন না, তাদের জন্য সরকার কি পরিমাণ বরাদ্দ দিচ্ছে এবং কৃষকরা পাচ্ছেন কতটুকু। তারা বলছেন, আমরা তো এত কিছু জানিও না, আর বুঝিও না। কৃষি অফিসে বরাদ্দের পরিমাণ জানতে চাইলে কিছুই জানায় না। উল্টো তার নাম কেটে দেওয়ার হুমকি ধমকিও দেন এ কর্মকর্তা। এতে কৃষকরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

অভিযোগের এখানেই শেষ নয়, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদের নামে বিসিআইসি সার ডিলার নিয়েও রয়েছে বিতর্ক। উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দরচর ওয়ার্ডে  অধিক্ষেত্র অনুযায়ী “মেসার্স সুমন এন্টারপ্রাইজ” সার ডিলার পয়েন্টটি থাকার কথা থাকলেও, সেই ডিলার পয়েন্ট চলছে, মেলান্দহ উপজেলার হাতিজা এলাকার বঙ্গবন্ধু বাজারে। ওই অঞ্চলের ডিলার পয়েন্টটি না থাকায় কৃষকদের অভিযোগ সরকার কৃর্তক বরাদ্দ সার তারা পাচ্ছে না। তাদের অভিযোগ   উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ উৎকর্ষের বিনিময়ে সার ডিলারের সাথে আঁতাত করে ডিলার পয়েন্ট সরিয়ে নিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কান্দারচর সহ আশেপাশের হাজারও কৃষক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ ভুক্তভোগী কৃষকদের।

এবিষয়ে অভিযুক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ মুঠোফোনে জানান, এসব অভিযোগ মিথ্যে, অফিসে দু’একটা সমস্যা হতে পারে পরে সেগুলো ঠিকঠাক করা হয়।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

দুর্নীতির অভিযোগ উঠেছে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে 

প্রকাশের সময়: ০৭:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬