
মোঃ এনামুল হক
ইসলামপুর জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে একশিশুর মৃত্যু হয়েছে।
আজ ২৮মার্চ শনিবার বিকাল ৪টার সময় ইসলামপুর উপজেলার পূর্ব ঢেংগারগড় গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি হলো উপজেলার পূর্ব ঢেংগারগড় গ্রামের শুক্কুর আলীর ছেলে তানভীর (৫)।
পরিবার জানায়, বাড়ির সবাই ঘরবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন করা ও ধান ভাঙানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তানভীর বাড়ির আঙিনা থেকে পাশের বৃষ্টির পানি জমে থাকা ডোবাতে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বৃষ্টির পানি জমে থাকা বাড়ির পাশে ডোবাতে শিশুর লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক,জুবাইদা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশু তানভীরের হোসেনের,চাচা সোলাইমান বলেন, শিশুরা সাধারণত বাড়ির উঠানেই খেলাধুলা করে। পরিবারের সদস্যরা সব সময় তাদের চোখে চোখে রাখেন। কিন্তু সামনে ঈদ, তাই আজ বাড়িতে ধান ভাঙা ও ঘর গোছানোর কাজে সবাই খুব ব্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় শিশুটি সবার অগোচরে ডোবারপাড়ে গিয়ে পানিতে পড়ে যায়।
ইসলামপুর থানার কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছে। এরপরও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবে। হাসপাতাল কর্তৃপক্ষ আইনিপ্রক্রিয়া শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
নিউজ ডেস্ক 


















