ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর আদালতে তাণ্ডব, সাংবাদিক মারুফকে তুলে নেওয়ার চেষ্টা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৮:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 151

জামালপুর আদালতে তাণ্ডব, সাংবাদিক মারুফকে তুলে নেওয়ার চেষ্টা

  • এনামুল হক :

জামালপুরে চেক সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং মামলার বাদী মোঃ মারুফ হাসান। এ সময় তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে বিবাদী মোঃ আরিফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মামলার বিবরণে জানা যায়, এনআই অ্যাক্টের আওতায় দায়ের করা এ মামলায় ৯ লাখ টাকা পাওনা বাবদ বিবাদী একটি চেক প্রদান করেন। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে ২৯ এপ্রিল তা ডিজঅনার হয়। পরবর্তীতে বাদী আইনি নোটিশ প্রদান করেন এবং প্রায় এক বছর ধরে মামলাটি বিচারাধীন রয়েছে।

বাদীর অভিযোগ, রবিবার (২৯ মার্চ ২০২৬) মামলার ধার্য তারিখে তিনি জামালপুর আদালতে হাজিরা দিতে গেলে বিবাদীও সেখানে উপস্থিত হন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় গেটের সামনে আগে থেকে অবস্থান নেওয়া বিবাদী ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে।

এ সময় তারা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। হামলাকারীরা তাকে মারধর করে, পরনের পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে এবং পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী জানান, ঘটনাটি টের পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এতে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি দৌড়ে আদালতে ফিরে গিয়ে বিচার চলাকালীন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হন।বিষয়টি শুনে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিবাদীপক্ষের আইনজীবীকে তলব করেন এবং আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বিবাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন তুলে বলেন, একজন সংবাদকর্মী ও প্রেসক্লাব নেতার ওপর এ ধরনের হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

জামালপুর আদালতে তাণ্ডব, সাংবাদিক মারুফকে তুলে নেওয়ার চেষ্টা

প্রকাশের সময়: ০৮:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬