ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুর দুর্গম চরাঞ্চলে গরুচুরি, জুয়া ও  মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা।

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৭:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • 77

ইসলামপুর দুর্গম চরাঞ্চলে গরুচুরি, জুয়া ও  মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা।

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক,জুয়া ও গরু চুরিসহ ক্রমবর্ধমান নানা অপকর্ম বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা।

৭এপ্রিল (মঙ্গলবার) বিকাল তিনটায় এসব অনৈতিক কর্মকাণ্ড নির্মূলের লক্ষে এলাকার শান্তিপ্রিয় সচেতন জনতা প্রতিবাদ সভা করেছেন।

ইসলামপুর উপজেলায় সাপধরী ইউনিয়নে মুক্তির বাজার প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাপধরী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান ওয়াদুদ মেম্বারের সঞ্চালনায় সাবেক মেম্বার মোজ্জামেলের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসাবে সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডলের উপস্হিতে এই প্রতিবাদ সভায় স্থানীয় সচেতন মহলের শতাধীক সম্মানিত সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

প্রতিবাদ সভায় স্থানীয় সুধী সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি সহ মাদক ও জুয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। তন্মধ্যে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

প্রধান অতিথি সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল বলেন,দূর্গম চরাঞ্চলের চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ। কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ ঐ গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়। পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ চোর দ্বয়কে সাপধরী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করলে উক্ত ইউনিয়নের শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করে চোরকে ছেড়ে দেয় এবং গরুর মালিকের কাছে গরু হস্তান্তর করেন।
এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে চোরদেরকে প্রকৃত ঘটনা থেকে আড়াল করতে সম্প্রতি কাশারী ডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান ও চিহ্নিত চোর কোরবান আলী জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে সে একটা প্রতিবাদ সভা করে। এতে সাপধরী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমুর্তি দারুন ভাবে ক্ষন্ন হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করেছে।।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

ইসলামপুর দুর্গম চরাঞ্চলে গরুচুরি, জুয়া ও  মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা।

প্রকাশের সময়: ০৭:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬