
পিয়ালের আত্মকথন
“হাসান মাহমুদ”
গোলাপ হাতে বালিকা,
কোন এক বসন্তে
পাও যদি একান্তে
হাত বাড়িয়ে দিও না আঘাত,
ভিক্ষুক নই
নেবো না কিছুই
গোলাপ আমায় দিতে পারবেনা।
পথের ক্রসিংকালে বালিকা,
নোটবুকে খোলা চিঠি দিতে আর এসো না,
ইনকামে ছোট তাই
সোজা পথে হেটে যাই
পাশ ফিরে প্রজাপতি কভু আমি দেখিনা।
চঞ্চল মনে চিরুনি হাতে বালিকা,
এলো-চুলে গ্রীল ধরে
আর তুমি থেকো না,
শোনে নিও বেলাবোস
তবে জানি হবে হুশ
রং নাম্বারে কল কভু আমি করি না।
পারো যদি বালিকা,
কাঁটা হীন সরল
হলুদ শুভ্র বসনে
হয়ে এসো গাদা ফুল,
সাদা মন ছেড়ে দেবো
একবার করে ভুল।
রিপোর্টারের নাম 











