ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়: কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 3

এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়: কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান

মোঃ এনামুল হক :-

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ মাহমুদুল হাসান।
​নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, “জনগণের মূল্যবান সমর্থন ও সহযোগিতাই আমার পথচলার প্রধান শক্তি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এলাকার মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই।”
​এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) রাত ৮টায় ইসলামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন তাঁর নিজ কার্যালয়ে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ,ই, সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় ৪ নং ওয়ার্ডের অসহায়, প্রবীণ নারী ও হরিজন সম্প্রদায়ের মাঝে শারদীয় উৎসব উপলক্ষে উপহার হিসেবে এসব বস্ত্র তুলে দেন তিনি।
​বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, সালাম, চটকু, মিন্টু, হেলাল, সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠান শেষে মাহমুদুল হাসান আসন্ন নির্বাচনে ৪ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়: কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান

এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়: কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান

প্রকাশের সময়: ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬