ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরের ইউএনওর ছবি দিয়ে ফেসবুকে একাধিক আইডি, কর্মকর্তা ও নেতাদের নামে অপপ্রচার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১১:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 17

ইসলামপুরের ইউএনওর ছবি দিয়ে ফেসবুকে একাধিক আইডি, কর্মকর্তা ও নেতাদের নামে অপপ্রচার

মোঃ এনামুল হক : –

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে মনগড়া তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৩১জুলাই (শুক্রবার) বিকেলে ইউএনও শাহ্ মোঃ জুবায়ের বাদী হয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় ওই জিডি করেন।
জিডি সূত্রে জানা গেছে, ইউএনও . শাহ্ মোঃ জুবায়ের অনুমতি ব্যতিরেখেই তার ছবি ব্যবহার করে কে বা কারা ভুয়া ফেসবুক আইডি খুলে ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের নামে ঢালাওভাবে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে।
এ বিষয়ে ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, ‘ফেসবুক আইডিগুলোর প্রোফাইলে দেওয়া হয়েছে আমার ছবি। ওই সব ফেক আইডি থেকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের নামে অপপ্রচার ও গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক।’
ইউএনও আরও বলেন, এভাবে অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ফেক আইডিগুলো থেকে প্রচারিত গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় যোগাযোগ করা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, ‘ইউএনও মহোদয়ের ছবি ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খোলার বিষয়ে জিডি করা হয়েছে। আমরা ফেক আইডিগুলো কে বা কারা ব্যবহার করছে, সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছি।’

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে যমুনার চরে ২৯.৭ একর জমি জবরদখলের পাঁয়তারা, প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযোগ

ইসলামপুরের ইউএনওর ছবি দিয়ে ফেসবুকে একাধিক আইডি, কর্মকর্তা ও নেতাদের নামে অপপ্রচার

প্রকাশের সময়: ১১:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬