ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইসলামপুরে দুর্বৃত্তদের তাণ্ডব: বসতবাড়ির সীমানা প্রাচীর ও খুঁটি ধ্বংস

জামালপুরের ইসলামপুরে রাতের আধারে একটি বসতবাড়ির নির্মাণ কাজের বেড়া ভেঙে বাঁশের খুঁটি নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুঠাইল রোড এলাকায়, নবাবের রাইস মিলের পশ্চিম পাশে।
নির্জন রাত। চারপাশে নিস্তব্ধতা। আর সেই সুযোগে হামলা চালায় দুর্বৃত্তরা। জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল রোড এলাকায় নবাবের রাইস মিলের পশ্চিম পাশে বেড়া ভেঙে ফেলে অজ্ঞাতরা। শুধু তাই নয়, বেড়ার বাঁশের খুঁটিগুলোও ভেঙে নষ্ট করে দেয় তারা।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে ঘুম থেকে উঠে তারা বাড়ির চারপাশে ক্ষতিগ্রস্ত বেড়া দেখতে পান। এতে করে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী বলেন, রাতে কিছুই টের পাই নাই। সকালে উঠে দেখি আমাদের বেড়া ভাঙা, বাঁশের খুঁটি সব নষ্ট করা। আমরা এর সঠিক বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

​ইসলামপুরে দুর্বৃত্তদের তাণ্ডব: বসতবাড়ির সীমানা প্রাচীর ও খুঁটি ধ্বংস

প্রকাশের সময়: ১২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬