
ইসলামপুরে তৃণমূল পেরিয়ে জেলা নেতৃত্বে তিন ছাত্রদল নেতার স্বীকৃতি
মোঃ হেলাল উদ্দিন :
ইসলামপুর উপজেলার নটারকান্না জন্ম নেওয়া মোঃ সোহেল তানভীর ও জুনায়েদ আহমেদ সাব্বির। আরেকজন হলেন উপজেলার সদর ৬ নং ইউনিয়নের শংকরপুর গ্রামে জন্ম নেওয়া, মোঃ সোহেল রানা (পাখী) তারা শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর আদর্শে উদ্বুদ্ধ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর রাজনৈতিক দর্শন তার চিন্তা ও কর্মপথকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানা যায়।
রাজনীতির তৃণমূল স্তর থেকে ধারাবাহিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও একনিষ্ঠ পরিশ্রমের মধ্য দিয়ে জেলা পর্যায়ে নেতৃত্বের স্বীকৃতি পেয়েছেন ছাত্রদল নেতা মোঃ সোহেল তানভীর, সম্প্রতি জামালপুর জেলা ছাত্রদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। জুনায়েদ আহমেদ সাব্বির, সহ-সভাপতি ও সোহেল রানা (পাখি) সহ-যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন এই তিম তরুণ সংগঠক।
তারা শিক্ষাজীবন চলাকালীন ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হয়ে দলীয় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। শুরু থেকেই প্রতিকূল পরিবেশ ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে নিষ্ঠা, সাহসিকতা ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে নিজেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তারা নির্বাচিত হওয়ার পর নেতৃত্বে সংগঠনটি নতুন গতি পায়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, কর্মীদের সক্রিয় রাখা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে জাতীয় পর্যায়ের আন্দোলনসহ সাম্প্রতিক কর্মসূচিতে তার নেতৃত্বে ইসলামপুর নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি হিসেবেই তাদের কে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা বলেন, নিষ্ঠা ও পরিশ্রম কখনও বিফলে যায় না তাদের এই অর্জন তারই প্রমাণ।রাজপথের সংগ্রামই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
জেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তারা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তারা কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এ ধরনের তরুণ নেতৃত্ব ভবিষ্যতে দলীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজ ডেস্ক 











