
যমুনা নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু
মোঃ এনামুল হক :
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯মে) ) দুপুর আড়াইটার দিকে উপজেলার গুঠাইল এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলো- উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের (গুঠাইল পাহালোয়ান বাড়ী) মুক্তিযোদ্ধা মোঃ শাহা রিয়া পাহালোয়ানের ছেলে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫)।
স্থানীয়রা জানান, শাকিল প্রতিদিনের মতো বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। এসময় শাকিল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে গোসল করতে গিয়ে আহতবস্থায় শাকিল কে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ (নয়ন) বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক 














