
মোঃ এনামুল হক
ইসলামপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -২(ইসলামপুর -১৩৯) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকী।
সোমবার (২৯ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির রাশেদুজ্জামান রাশেদ , নায়েবে আমির, উপজেলা সেক্রেটারি মুছা, ইসলামপুর উপজেলা জামাতের আমির সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকী বলেন, আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। দীর্ঘদিন পরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নিরপেক্ষ এবং সুষ্ঠ ভোট হলে আমরা জয় লাভ করব।
রিপোর্টারের নাম 


















