ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিবির অভিযান।। প্রসাধনী উদ্ধার, আটক-২

ডিবির অভিযান।। প্রসাধনী উদ্ধার, আটক-২

জামালপুর ডিবি পুলিশ-২ এর একটি টিম অভিযান চালিয়ে ৪ হাজার ৯৮০ পিচ বিভিন্ন আইটেমের চোরাই প্রসাধনী ও ২ জনকে আটক করেছে। ১৩ জানুয়ারী মঙ্গলবার সকালে বালুরচর নতুন বাজারে অভিযান চালিয়ে চোরাই প্রসাধনী গুলো উদ্ধার ও ২ জনকে আটক করে।
জানা যায়, জামালপুর গোয়েন্দা পুলিশ ডিবি-২( দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও ইসলামপুর) এর একটি টিম ১৩ জানুয়ারী সকালে বালুরচর নতুন বাজারে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৮০ পিচ কসমেটিক উদ্ধার করে। যার বাজার মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। একই সময় পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার জলঙ্গা মাদবপুর গ্রামের নূর ইসলামের ছেলে সাইদ মিয়া(৩৫) ও আলাল মিয়ার ছেলে সুজন মিয়া(২৮)কে আটক করে।
এব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান, আটক মালামাল গুলো আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আটক ব্যাক্তিদের নামে আইন মোতাবেক মামলার কাজ চলমান।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

ডিবির অভিযান।। প্রসাধনী উদ্ধার, আটক-২

প্রকাশের সময়: ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬