ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রুহিয়ায় বিএনপির ২ কিংবদন্তির স্মরণে দোয়ার ও ইফতার মাহফিল 

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৭:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 137

রুহিয়ায় বিএনপির ২ কিংবদন্তির স্মরণে দোয়ার ও ইফতার মাহফিল

আলমগীর হোসেন ঠাকুরগাঁও  প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমান এবং রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুহিয়া থানা শাখার উদ্যোগে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। রুহিয়া থানা বিএনপির সভাপতি ও ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনছারুল হক। ​বক্তারা মরহুম দুই নেতার রাজনৈতিক জীবন ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। দোয়া মাহফিলে রুহিয়া থানা ও জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক  ইন্তাজুল হক, দপ্তর সম্পাদক  লিয়াকত আলী টিটু  রুহিয়া থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  আহসান হাবিব এবং ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ মহেবুল্লাহ আবু নুর। ​এছাড়াও রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, কৃষক দলের সভাপতি মোঃ আইনুল হক,  শ্রমিক দলের  সাধারণ সম্পাদক আব্দুল কাদের  ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু, প্রমুখ। ইফতারের আগে মরহুমদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

রুহিয়ায় বিএনপির ২ কিংবদন্তির স্মরণে দোয়ার ও ইফতার মাহফিল 

প্রকাশের সময়: ০৭:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬