ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন গৃহবধূ, সন্তানের মুখ চেয়ে খোঁজ চায় পরিবার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৯:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 51

দুই মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন গৃহবধূ, সন্তানের মুখ চেয়ে খোঁজ চায় পরিবার

আব্দুল্লাহ আল লোমান :

জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ। নিখোঁজ ওই নারীর নাম রুকিয়া বেগম। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রুকিয়া বেগম পিতা আঃ কাদের ও মাতা ময়না খাতুনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার ছেলে ফরিদ মিয়া-র সঙ্গে। তাদের সংসারে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্বজনরা জানান, রুকিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার প্রকোপ বাড়লে তিনি কখনো কখনো নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না এবং অজান্তেই বাড়ির বাইরে চলে যান। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটলেও পরে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।

সবশেষ প্রায় দুই মাস আগে তিনি তার বাবার বাড়ি শ্যামপুর ইউনিয়ন-এর কাজাইকাটা এলাকা থেকে নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি রুকিয়া বেগমের সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার বড় ভাই অলিউদ্দিন-এর মোবাইল নম্বর ০১৩২১৯৯০৬৫২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

দুই মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন গৃহবধূ, সন্তানের মুখ চেয়ে খোঁজ চায় পরিবার

প্রকাশের সময়: ০৯:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬