ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে ব্রীজের নীচে মাটি ভরাটের অভিযোগ: মাদক সম্রাট দাবারুর বিরুদ্ধে

  • মোঃ এনামুল হক
  • প্রকাশের সময়: ১২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 188

যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি খাল ও ব্রিজ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার চরপুটিমারি ইউনিয়নের আইরমারি গ্রামে কথিত মাদক সম্রাট শাহাবুদ্দিন দাবারু একটি খালের ওপর নির্মিত ব্রিজের নিচে মাটি ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দিচ্ছেন। এতে করে স্থানীয়ভাবে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে এবং কৃষি জমির ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি পুরোনো খাল। খালের উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে। ফলে ব্রিজের নীচ দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। খালটি এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ভরাট হয়ে গেলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রামবাসীকে। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত খালটি উদ্ধার করে পানি চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে শাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। তবে খাল ভরাট করে দখলের কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে খালটি দখলমুক্ত করা হবে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুরে ব্রীজের নীচে মাটি ভরাটের অভিযোগ: মাদক সম্রাট দাবারুর বিরুদ্ধে

প্রকাশের সময়: ১২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬