ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে ঈদের ছুটিতে জ্বালানি তেল নিতে দোকানগুলোতে ও দীর্ঘ লাইন

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১২:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • 25

ইসলামপুরে ঈদের ছুটিতে জ্বালানি তেল নিতে দোকানগুলোতে ও দীর্ঘ লাইন

মোঃ এনামুল হক :

জ্বালানি তেল বিতরণের ওপর থেকে সরকারি রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হলেও জামালপুরের ইসলামপুর উপজেলা বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে আগের মতোই তেলের সংকট রয়ে গেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান ছুটির তৃতীয় দিন শুক্রবারে (২০ মার্চ) উপজেলার হাট বাজারের দোকান গুলোতে জ্বালানি তেলের জন্য মোটরবাইক দীর্ঘ সারি দেখা গেছে। তবে অনেক এলাকায় পাম্প বন্ধ রয়েছে। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে তেল সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সকাল থেকেই মেসার্স রায়হান এন্ড ব্রাদার্স দোকানের সামনে মোটরসাইকেল, দীর্ঘ সারি দেখা গেছে। তেল নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাকে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে তেল শেষ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরে যাওয়ার অভিযোগও রয়েছে।
২০মার্চ শুক্রবার ইসলামপুর পৌরসভা ধর্মকুড়া বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
তবে পাম্পে তেল না পেলেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য বলছে, তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। রেশনিং তুলে নেওয়ার পর জ্বালানি তেলের বিক্রি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কোনো কোনো ফিলিং স্টেশনে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে। এর বেশি তেল দেওয়া হচ্ছে না। ফলে কোনো কোনো ক্ষেত্রে মেজাজ হারাতে দেখা গেছে মোটরসাইকেল, চালকদের। সরকারের তরফ থেকে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছে গত রোববার (১৫ মার্চ) থেকে। তবে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ রয়েছে মোটরসাইকেল।

শুক্রবার সকালে ইসলামপুর পৌরসভা এলাকার মেসার্স রায়হান এন্ড ব্রাদার্স ডিলারের দোকানে গিয়ে দেখা যায়, জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা। এ সময় মোটরসাইকলে করে সপরিবারে গ্রামের বাড়ি যাওয়ার পথে তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের কর্মীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যাত্রাপথে একটু তেল বেশি চাওয়ার বাগবিতণ্ডা ঘটে।
মেসার্স রায়হান এন্ড ব্রাদার্স দোকানের কর্মীরা জানান, পাম্পে তেল মজুদ কম আছে। তাই বেশি তেল দেওয়া হচ্ছে না।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌরসভার ধর্মকুড়া বাজারে পৌরসভা গেট থেকে মেসার্স ঝর্ণা এন্টারপ্রাইজ পর্যন্ত তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানকার ব্যক্তিগত গাড়ির সারি নেক জাহান পাইলট উচ্চ বিদ্যালয় গেট ছাড়িয়েছে।
সেখানে মোটরসাইকেল নিয়ে তেলের অপেক্ষায় থাকা হালিম আহমেদ বলেন, “ঘণ্টাখান সময় চলে গেছে, এখনো পেট্রোল পাম্পের সামনে পৌঁছাতে পারিনি। কখন তেল নিতে পারব তাও বলতে পারছি না। ঈদযাত্রাকে কেন্দ্র করে তেল সরবরাহ বাড়ানো উচিত ছিল।”

মেসার্স রায় এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ জনি বলেন, “তেলের কোনো সংকট নেই। সিরিয়াল অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।”

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

​বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা: ইসলামপুরে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

ইসলামপুরে ঈদের ছুটিতে জ্বালানি তেল নিতে দোকানগুলোতে ও দীর্ঘ লাইন

প্রকাশের সময়: ১২:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬