ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুর থেকে ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মস্থলে মানুষ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ১১:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 75

ইসলামপুর থেকে ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মস্থলে মানুষ

মোঃ এনামুল হক :

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে জামালপুরের ইসলামপুর অঞ্চলের বিভিন্ন রেলস্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে গন্তব্যের পথে রওনা হচ্ছেন। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো যাচ্ছে না।
৩১শে মার্চ (মঙ্গলবার ) দুপুর ২টার দিকে ইসলামপুর বাজার স্টেশনে গিয়ে দেখা যায়, দেওয়ানগঞ্জ – ঢাকা গামী কমিউটার ট্রেনের অপেক্ষায় শত শত যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন। ট্রেনটি স্টেশনে প্রবেশের সাথে সাথেই যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করেন। ভেতরে জায়গা না পেয়ে নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও মই বেয়ে ছাদে উঠতে দেখা যায়।
এ সময় রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা মাইকিং করে যাত্রীদের ছাদে ভ্রমণ না করার জন্য বারবার সতর্ক করেন। তবে যাত্রীরা সেই নির্দেশনা উপেক্ষা করে ছাদে উঠে পড়েন।
দেওয়ানগঞ্জ জিআরপি ফাঁড়ির এক কর্মকর্তা জানান, ‘ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ-এ বিষয়ে আমরা নিয়মিত মাইকিং করে সতর্ক করছি। কিন্তু ঈদের ছুটি শেষে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় দেওয়ানগঞ্জ-ঢাকাগামী ট্রেন, সকাল ৭টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস, দুপুর ২ টায় দেওয়ানগঞ্জ -ঢাকাগামী কমিউটার ট্রেন ইসলামপুর বাজার স্টেশন ত্যাগ করে। প্রত্যেকটি ট্রেনেই যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের দরজাগুলোতে ঝুলে থাকা অবস্থায় অনেককে যাত্রা করতে দেখা যায়। ট্রেনের ভিতরে ঢোকার সুযোগ না থাকায় অনেকেই বাধ্য হয়ে ছাদে উঠছেন। স্টেশনে অপেক্ষারত যাত্রীরা জানান, ট্রেনগুলো কিছুটা বিলম্বে আসায় ভোগান্তি আরো বেড়েছে। অনেকেই টিকিট না পেয়ে কিংবা সিট না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন। এ বিষয়ে জানতে ইসলামপুর বাজার স্টেশনের মাষ্টার শাহীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

ইসলামপুর থেকে ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মস্থলে মানুষ

প্রকাশের সময়: ১১:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬