ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে কিশোরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 310

ইসলামপুরে কিশোরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

মোঃ এনামুল হক :-

জামালপুরের ইসলামপুরে ফারদিন সেখ (১৩) নামের এক কিশোরের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কবুতর চুরির অপবাদে ওই কিশোর গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী স্থানীয়দের।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ভোররাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম মুন্নিয়াচর এলাকায় এঘটনা ঘটে। নিহত ফারদিন পশ্চিম মুন্নিয়াচর এলাকার মো, শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, পার্শবর্তী সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামে কবুতর চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় ফারদিন সহ একই এলাকার ইয়ামিন নামের আরেক কিশোরকে। পরে গ্রাম্য সালিশ শেষে সেখান থেকে বাড়ি ফিরে গোয়ালঘরে ফারদিন ফাঁসি নিয়েছে বলে দাবী স্থানীয়দের।

মুন্নিয়াচর এলাকার সাবেক ইউপি যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান,ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে ওই কিশোরকে শাসন করা হয়, এতেই সেই অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

এবিষয়ে নিহতের মা ফরিদা বেগম জানান, ফারদিনের পেটের ব্যাথা ছিলো, তীব্র ব্যাথা সইতে না পেরে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
স্থানীয়দের দাবী ও নিহতের পরিবারের সদস্যদের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন করার দাবী এলাকার সুধীমহলের।

এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুরে কিশোরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্রকাশের সময়: ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬