ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর পুলিশ সুপার, কর্তৃক ইসলামপুর থানা ও দেওয়ানগঞ্জ মডেল থানা আকস্মিক পরিদর্শন

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর মহোদয় আকস্মিকভাবে ইসলামপুর থানা ও দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমে তিনি ইসলামপুর থানায় উপস্থিত হলে নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাইয়ুম গাজী পুলিশ সুপার মহোদয়কেঁ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ সুপার মহোদয় থানা অভ্যন্তরীণ এলাকা পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ মনসুর আহাম্মদ তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখা-২ এর কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানে কর্মরত অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং গোয়েন্দা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

চরপুটিমারি ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা যুবদল নেতা কুদ্দুছ খানের

জামালপুর পুলিশ সুপার, কর্তৃক ইসলামপুর থানা ও দেওয়ানগঞ্জ মডেল থানা আকস্মিক পরিদর্শন

প্রকাশের সময়: ০২:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫