ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রুহিয়ায় বিএনপি নেতাদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৩:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 82

রুহিয়ায় বিএনপি নেতাদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ১নং রুহিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আলী ও সাংগঠনিক সম্পাদক মালেকের ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়। ​এদিন সকালে স্থানীয় ৪নং ওয়ার্ডের ৮৫টি পরিবারের মাঝে চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, কৃষক দল সাংগঠনিক সম্পাদক   রুহিয়া ইউনিয়ন  আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​সামগ্রী বিতরণ শেষে সুলতান আলী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রতি বছরের ন্যায় এবারও সাধ্যমতো অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। এলাকার বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে যমুনার চরে ২৯.৭ একর জমি জবরদখলের পাঁয়তারা, প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযোগ

রুহিয়ায় বিএনপি নেতাদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের সময়: ০৩:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬