ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ভেকুর ২টি ব্যাটারি জব্দ ও ১জনের ৩ দিনের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৬:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 125
  1. ইসলামপুরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ভেকুর ২টি ব্যাটারি জব্দ ও ১জনের ৩ দিনের কারাদণ্ড

মোঃ এনামুল হক

জামালপুরের ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়নের অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে ডেবরাইপ্যাচ (আগারী)ব্রিজ সংলগ্ন নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুর ২টার সময় অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত ভেকু থেকে ০২টি ব্যাটারি জব্দ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোঃ হালিম (২০) নামক এক ব্যক্তিকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান ইফতেকার জানান, ‘নদীর এলাকায় বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। অবৈধভাবে নদী থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভেকু ইঞ্জিন ব্যবহারের দুইটি ব্যাটারি জব্দ ও একজনকে আটক করে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে যমুনার চরে ২৯.৭ একর জমি জবরদখলের পাঁয়তারা, প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযোগ

ইসলামপুরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ভেকুর ২টি ব্যাটারি জব্দ ও ১জনের ৩ দিনের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৬:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬