ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের ইসলামপুরে লাল রঙের লাগেজে মিলল যুবকের  মরদেহ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 35

জামালপুরের ইসলামপুরে লাল রঙের লাগেজে মিলল যুবকের  মরদেহ

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুরে একটি লাগেজের ভিতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩জুন) রাত বারোটার দিকে উপজেলার চর পুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর এলাকার একটি পুকুর পার থেকে লাল রঙের একটি লাগেজের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে বেনুয়ার চর এলাকার মাছ চাষী আলমাছ তার মাছের প্রজেক্ট দেখতে আসে। সেখানে রাস্তার পাশে ঝুপড়ির মাঝে একটি লাল রঙের লাগেজ দেখে সন্দেহ হলে তার ডাক চিৎকারে স্থানীয়রা চলে আসে। পরে পুলিশকে খবর দেয়,পুলিশ এসে  লাগেজটি খুলে তার ভিতরে এক যুবকের মরদেহ দেখতে পায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, উপজেলার চরপুটিমারি বেনুয়ারচর এলাকায় লাগেজ দেখতে পায় স্থানীয়রা। লাগেজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে, সন্দেহ হয় তাদের,পরে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ডিগ্রিরচর তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে, লাগেজ খুলে মরদেহ দেখতে পায়, মরদেহ অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগের ঘটনা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত যুবকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

ইসলামপুরে যমুনার চরে ২৯.৭ একর জমি জবরদখলের পাঁয়তারা, প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযোগ

জামালপুরের ইসলামপুরে লাল রঙের লাগেজে মিলল যুবকের  মরদেহ

প্রকাশের সময়: ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬